ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি –
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” স্লোগানে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে পূনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ।
আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন বিষয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































